Terms & Conditions
Shop Neurobyte — নিয়ম ও শর্তাবলী
সর্বশেষ হালনাগাদ: ২৪ আগস্ট ২০২৬
Shop Neurobyte (shop.neurobyteit.com) থেকে বিক্রি করা সব প্রোডাক্ট ও সেবার ক্ষেত্রে এই নিয়ম ও শর্তাবলী প্রযোজ্য। এই সংস্করণ কার্যকর হওয়ার পর আমাদের পূর্ববর্তী নিয়ম ও শর্তাবলী এবং গ্রাহকের প্রস্তাবিত যেকোনো সাধারণ বা বিশেষ শর্তের পরিবর্তে বর্তমান নিয়ম ও শর্তাবলী প্রযোজ্য হবে।
প্রতিটি প্রতিষ্ঠানের মতো আমাদেরও কিছু নির্ধারিত নিয়ম ও কার্যপ্রণালি রয়েছে। গ্রাহক এবং Shop Neurobyte-এর মধ্যে স্বচ্ছতা ও সুসম্পর্ক বজায় রাখার জন্য অর্ডার করার আগে এই Terms & Conditions সম্পূর্ণভাবে পড়ে, বুঝে এবং সম্মতি প্রদান করার অনুরোধ করা হচ্ছে।
১. আমাদের ব্যবসা ও প্রোডাক্টের ধরন
Shop Neurobyte একটি স্বাধীন ডিজিটাল প্রোডাক্ট রিসেলার। আমরা যেসব প্রোডাক্ট বিক্রি করি, সেগুলোর অধিকাংশ ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের সরাসরি অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বা Authorized Seller আমরা নই। আমরা সাধারণত সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটর, সরবরাহকারী বা অনুমোদিত উৎস থেকে প্রোডাক্ট ও সাবস্ক্রিপশন সংগ্রহ করে পুনরায় বিক্রি করি।
কোনো প্রোডাক্টের ব্র্যান্ড নাম, লোগো বা ট্রেডমার্ক ব্যবহার করা হলে তা শুধু সংশ্লিষ্ট প্রোডাক্ট শনাক্ত ও বর্ণনা করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সংশ্লিষ্ট ব্র্যান্ডের সঙ্গে সরাসরি অংশীদারত্ব বা অনুমোদন স্পষ্টভাবে উল্লেখ করা না থাকলে তা ধরে নেওয়া যাবে না।
আমাদের প্রোডাক্টের মধ্যে ব্যক্তিগত অ্যাকাউন্ট, শেয়ারড অ্যাকাউন্ট, সাবস্ক্রিপশন, লাইসেন্স, অ্যাক্টিভেশন, ডিজিটাল অ্যাক্সেস এবং অন্যান্য ডিজিটাল সেবা থাকতে পারে। প্রতিটি প্রোডাক্টের ধরন ও ব্যবহারবিধি তার Description Box-এ উল্লেখ থাকবে।
২. শর্তাবলীতে সম্মতি
ওয়েবসাইট ব্যবহার, অর্ডার প্রদান অথবা পেমেন্ট সম্পন্ন করার মাধ্যমে গ্রাহক নিশ্চিত করছেন যে তিনি সংশ্লিষ্ট প্রোডাক্টের বিবরণ এবং এই নিয়ম ও শর্তাবলী পড়েছেন, বুঝেছেন এবং মেনে নিয়েছেন।
অর্ডার করার আগে প্রোডাক্টের মূল্য, ধরন, মেয়াদ, ডেলিভারি পদ্ধতি, ব্যবহারবিধি, সীমাবদ্ধতা, ওয়ারেন্টি, রিফান্ড এবং এক্সচেঞ্জ নীতিমালা যাচাই করা গ্রাহকের দায়িত্ব। কোনো বিষয়ে সংশয় বা প্রশ্ন থাকলে পেমেন্ট করার আগেই আমাদের কাস্টমার সাপোর্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।
পেমেন্ট বা অর্ডার নিশ্চিত হওয়ার পর “নীতিমালা জানা ছিল না”, “বিবরণ পড়িনি” অথবা “ভুল করে অর্ডার করেছি”—এ ধরনের কারণ স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড, ক্যানসেলেশন বা এক্সচেঞ্জের অধিকার তৈরি করবে না।
৩. অর্ডার ও পেমেন্ট
ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট গ্রহণের আগে সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। ক্যাশ অন ডেলিভারি সাধারণভাবে প্রযোজ্য নয়।
বিশ্বাস বা নির্ভরযোগ্যতা নিয়ে কোনো সংশয় থাকলে অর্ডারের আগে আমাদের ওয়েবসাইট, কমিউনিটি, সোশ্যাল মিডিয়া পেজ এবং গ্রাহকদের রিভিউ যাচাই করুন। সব তথ্য বিবেচনা করে নিশ্চিত হওয়ার পর অর্ডার করুন।
সফলভাবে পেমেন্ট করলেই অর্ডার চূড়ান্তভাবে গৃহীত হয়েছে—এমনটি সব ক্ষেত্রে ধরে নেওয়া যাবে না। প্রোডাক্টের প্রাপ্যতা ও অর্ডারের তথ্য যাচাই করার পর অর্ডার নিশ্চিত করা হবে। কোনো প্রোডাক্ট অনুপলব্ধ হলে আমরা গ্রাহককে জানাব এবং প্রযোজ্য নীতিমালা অনুযায়ী একই প্রোডাক্ট, সমমূল্যের বিকল্প প্রোডাক্ট অথবা অনুমোদিত রিফান্ডের ব্যবস্থা করব।
৪. প্রোডাক্টের মূল্য ও পেমেন্ট চার্জ
ওয়েবসাইট বা পেজে প্রদর্শিত মূল্য সংশ্লিষ্ট প্রোডাক্টের বর্তমান বিক্রয়মূল্য। সরবরাহকারী, বাজারমূল্য, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বা অন্যান্য কারণে ভবিষ্যতে মূল্য পরিবর্তন হতে পারে।
কোনো অর্ডারের পেমেন্ট সফলভাবে সম্পন্ন এবং অর্ডার নিশ্চিত হওয়ার পর সেই অর্ডারের জন্য নিশ্চিত মূল্য প্রযোজ্য হবে। পেমেন্টের সময় ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা পেমেন্ট গেটওয়ে নিজস্ব নিয়ম অনুযায়ী অতিরিক্ত চার্জ আরোপ করতে পারে।
৫. ডেলিভারি নীতিমালা
ডিজিটাল প্রোডাক্ট সাধারণত ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা অর্ডারের সময় নির্ধারিত অন্য কোনো ডিজিটাল মাধ্যমে ডেলিভারি করা হয়। ডিজিটাল ডেলিভারির জন্য আলাদা ডেলিভারি চার্জ প্রযোজ্য নয়।
গ্রাহককে সঠিক ইমেইল ঠিকানা, ফোন নম্বর, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ তথ্য দিতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণে ডেলিভারিতে বিলম্ব বা সমস্যা হলে গ্রাহককে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
সাধারণত পেমেন্ট ও অর্ডার নিশ্চিত হওয়ার পর প্রোডাক্ট তাৎক্ষণিকভাবে (৫-১৫ মিনিট) ডেলিভারি করা হয়। তবে প্রোডাক্টের ধরন, প্রাপ্যতা, সরবরাহকারী অথবা কারিগরি প্রক্রিয়ার কারণে ডেলিভারিতে সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ পরিস্থিতিতে গ্রাহককে সর্বোচ্চ নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
৬. ওয়ারেন্টি নীতিমালা (Warranty Policy)
প্রোডাক্টভেদে ওয়ারেন্টির মেয়াদ, ধরন, নিয়ম ও সীমাবদ্ধতা আলাদা হতে পারে। বিস্তারিত জানতে আমাদের পূর্ণাঙ্গ ওয়ারেন্টি পলিসি পেজ ভিজিট করুন।
কোনো প্রোডাক্টে যদি স্পষ্টভাবে “বিক্রয়-পরবর্তী ওয়ারেন্টি বা সাপোর্ট প্রযোজ্য নয়” উল্লেখ থাকে, তাহলে প্রোডাক্ট সঠিকভাবে বুঝিয়ে বা ডেলিভারি দেওয়ার পর সেটিতে কোনো বিক্রয়-পরবর্তী ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
৭. কাস্টমার সাপোর্ট
আমাদের নিয়মিত কাস্টমার সাপোর্টের সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা।
প্রয়োজন অনুযায়ী AnyDesk বা Google Meet-এর মাধ্যমে রিমোট সাপোর্ট দেওয়া হতে পারে। আমরা সমস্যার দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করি। তবে অনলাইন সাবস্ক্রিপশন বা সরবরাহকারীর কারণে সমাধান দিতে সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
৮. অর্ডার ক্যানসেলেশন ও রিফান্ড
অর্ডার করা প্রোডাক্ট আমরা ডেলিভারি করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হলেই কেবল অর্ডার ক্যানসেল বা রিফান্ডের আবেদন বিবেচনা করা হবে। অর্ডার নিশ্চিত অথবা প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পর সাধারণভাবে অর্ডার ক্যানসেল বা রিফান্ড করা যাবে না।
অনুমোদিত রিফান্ড প্রসেসিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য গেটওয়ে চার্জ কাটা হতে পারে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে: ২% এবং ব্যাংক ও অন্যান্য গেটওয়ের ক্ষেত্রে: ২.৫%।
৯. গ্রাহকের তথ্য ও গোপনীয়তা (Privacy Policy)
অর্ডার প্রক্রিয়াকরণের জন্য সংগ্রহ করা গ্রাহকের নাম, ফোন নম্বর বা ইমেইল সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয় এবং থার্ড-পার্টির সাথে শেয়ার করা হয় না। পেমেন্ট সংক্রান্ত কোনো সংবেদনশীল তথ্য আমরা সংরক্ষণ করি না।
১০. গ্রাহকের দায়িত্ব
প্রোডাক্টের লগইন তথ্য, লাইসেন্স বা অন্য কোনো গোপন তথ্য নিরাপদ রাখা গ্রাহকের দায়িত্ব। প্রোডাক্টের নিয়মে অনুমতি না থাকলে অ্যাকাউন্ট বা অ্যাক্সেস অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার, পুনরায় বিক্রি, পরিবর্তন অথবা অপব্যবহার করা যাবে না।
১১. নীতিমালা পরিবর্তনের অধিকার
Shop Neurobyte প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই নিয়ম ও শর্তাবলী সংশোধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। সংশোধিত সংস্করণ ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর থেকে তা কার্যকর হবে।